চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
সব বিতর্কের অবসান ঘটিয়ে আজ কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক ইমিউনিটি বুস্টার হিসেবে পতঞ্জলির ওষুধ ‘করোনিল’ ব্যবহারের অনুমতি দিয়েছে। আয়ুষ মন্ত্রকের এই নির্দেশ আসার পরেই ‘করোনিল’ ওষুধ সম্পর্কিত বিতর্ক নিয়ে মুখ খুললেন যোগগুরু বাবা রামদেব। বুধবার সাংবাদিক সম্মেলনে রামদেব বলেন, “দেখে মনে হচ্ছে ভারতের অভ্যন্তরে যোগ আয়ুর্বেদের কাজটি একটি অপরাধ এবং শত শত জায়গায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে। যেমন বিশ্বাসঘাতক এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দায়ের করা হয়।”
তাঁর কথায়, “আমরা ওষুধের সমস্ত রিচার্সের কাগজপত্র আয়ুষমন্ত্রকে জমা দিয়েছিলাম। তারপরই মন্ত্রক সব দিক বিবেচনা করে এই সিধান্ত নিয়েছে। কিন্তু কিছুদিন আগে এই ওষুধ বাজারে আসায় কিছু ওষুধ মাফিয়া, বহুজাতিক সংস্থা, ভারত ও ভারতবিরোধী শক্তির শিকড়ে কাঁপন ধরেছিল। কিন্তু আয়ুষমন্ত্রকের আজকের সিধান্ত পতঞ্জলির কাজকে উপযুক্ত করেছে। এটা প্রমাণিত হল আয়ুর্বেদের সত্যকে দমন করা বা মোছা যায় না।”
উল্লেখ্য, এর আগে করোনা নিরাময়ে কারোনিল ব্যবহারের দাবি জানিয়েছিল পতঞ্জলি। কিন্তু এ নিয়ে সারা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়। বলা হয়, কোনও পরীক্ষা ছাড়াই কিভাবে এটি করোনা নিরাময় করবে বলা হচ্ছে। বিতর্কের মুখে কেন্দ্রীয় সরকার ওষুধটির ওপর নিষেধাজ্ঞা জারি করে। অবশেষে আজ করোনা ম্যানেজমেন্ট হিসেবে এই ওষুধের অনুমতি দিয়েছে কেন্দ্রের আয়ুষমন্ত্রক। পাশাপাশি এখন পতঞ্জলির তরফ থেকে দাবি করা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ওষুধটি ব্যবহার করা যাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news