Breaking News
Home / TRENDING / খাস কলকাতায় যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

খাস কলকাতায় যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ সাত সকালে রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিজয়গড়ে। শুক্রবার সকালে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গলফগ্রিন থানার পুলিশ। মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। জানা গিয়েছে, শুক্রবার সকালে একটি বাড়ির সামনে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর দেহের উপরের অংশে একাধিক আঘাতের চিহ্ন ছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গলফ গ্রিন থানায়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। দেহ উদ্ধার করে ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে অনুমান, সম্ভবত মদ্যপ ছিলেন ওই যুবক। কোনওভাবে পড়ে গিয়েই মৃত্যু। তবে খুনের তত্ত্বও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *