নেহা চক্রবর্তী:
দল বদলের মরসুমে বিজেপির কাছে ফের বড় ধাক্কা খেল তৃণমূল। শাসক দলের পাশাপাশি এবার চাপে পড়ল কংগ্রেসও। শুক্রবার আইটিসি সোনার বাংলা হোটেলের তৃণমূল ও কংগেসের আলাদা দুটি শ্রমিক সংগঠনের (আইএনটিইউসি ও আইএনটিটিইউসি) সমস্ত সদস্য যোগ দিল গেরুয়া শিবিরের বিএমএস বা ভারতীয় মজদূর সঙ্ঘ-এ। কার্যত নেই হয়ে গেল ওই হোটেলের তৃণমূল ও কংগ্রেসের শ্রমিক সংগঠন দুটি।
গোটা কর্মকাণ্ডের দায়িত্বে রয়েছেন বিজেপির দাপুটে শ্রমিক নেতা রাকেশ সিংহ। রাকেশ এদিন জানান, তৃণমূল কংগ্রেসর আইএনটিটিইউসি ও কংগ্রেসের আইএনটিইউসি ছেড়ে এদিন বিআমএস-এ যোগ দিচ্ছেন প্রায় সাড়ে ছ’শো শ্রমিক। কিন্তু এভাবে রাতারাতি কংগ্রেস ও তৃণমূল ছেড়ে দলে দলে শ্রমিকেরা বিজেপিতে যোগ দিচ্ছেন কেন? রাকেশের উত্তর, ওই দুই সংগঠন নামেই শ্রমিক সংগঠন ছিল। গরিব শ্রমিকদের সুখ-দুঃখের পাশে দাঁড়ায়নি ইউনিয়ানের নেতারা। পায়ের উপর পা তুলে ক্ষমতা ভোগ করেছে। সে কারণেই নিশ্চিহ্ন হয়ে গেল ওরা।
এমনিতে আইটিসি সোনার হোটেলের তৃণমূল শ্রমিক সংগঠনটি দেখতেন মলয় ঘটক। যিনি আসানসোলের নেতা ও রাজ্যের মন্ত্রীও বটে। জন্মাষ্টমীর দিন রাকেশের এ হেন অভিযান তৃণমূল শ্রমিক সংগঠনের উচ্চ নেতৃত্বের মুখেই ঝামা ঘষে দিল বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news