Breaking News
Home / TRENDING / রাজ্যের রাস্তার কথা মাথায় রেখে রথের উচ্চতা কমাচ্ছে বিজেপি

রাজ্যের রাস্তার কথা মাথায় রেখে রথের উচ্চতা কমাচ্ছে বিজেপি

নীল বণিক:

রাস্তার কথা মাথায় রেখে রাজ্যে রথের উচ্চতা কমাচ্ছে বিজেপি। রাজস্থান, মধ্যপ্রদেশ সহ গোবলয়ে বিজেপির রথের উচ্চতা থাকে সাধারণত ১৬ ফুট। কিন্তু পশ্চিমবঙ্গের রাস্তা প্রস্থে কম হওয়ায় রথের উচ্চতা ১২ ফুটের মতো করার কথা ভাবছেন বিজেপি নেতৃত্ব। রথ তৈরির কারিগররা ইতিমধ্যেই রাজ্যে এসে রেকি করে গেছেন। দিল্লিতে ফিরে তারা রিপোর্ট দিয়েছেন ১৬ ফুটের রথ তৈরি হলে গ্রামবাংলায় অধিকাংশ রাস্তায় প্রবেশ করতে পারবে না। কারণ হিসেবে রথের কারিগররা দিল্লিকে জানিয়েছেন বিদ্যুৎের খুঁটি থাকায় ১৬ফুটের রথে সমস্যা হবে। তাই রাজ্যের রাস্তা ও পরিবেশের সঙ্গে মানিয়ে ১২ ফুটের রথ করাই শ্রেয় মনে করছে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।

রথের ভিতরে ৭ থেকে ৮জনের বসার জায়গা করা হবে। থাকবে এসি ও পর্যাপ্ত আলোর ব্যাবস্থা। দিল্লি থেকে বিশেষ ধরনের বাস আগামী সপ্তাহেই ঢুকছে রাজ্যে। তারপর সেই বাসগুলিই রথের রূপ পাবে মধ্যপ্রদেশ থেকে আগত শিল্পীদের হাতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *