নিজস্ব সংবাদদাতা। দক্ষিণ ২৪ পরগণা জেলার এক বিজেপির মহিলা নেত্রীকে বেধড়ক মারধোরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি নেত্রীর নাম রিঙ্কু সরদার। রিঙ্কুকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতর জখম হন তাঁর ভাই পিন্টু সরদারও। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার উত্তর মোকামবেরিয়া গ্রামে। অভিযোগ এলাকায় বিজেপি দল করার অপরাধে রিঙ্কু সরদারদের জমি দখলের চেষ্টা করছিল স্থানীয় তৃণমূল কর্মীরা। তাতে বাধা দিতে গিয়েই আক্রান্ত হন বিজেপির ওই মহিলা কর্মী। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল কর্মী যতীন সরদার, কার্ত্তিক সরদার, অনন্ত হালদার সহ তাদের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news