চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লাদাখে (Ladakh) বড়সড় জয় পেল ভারতীয় জনতা পার্টি। লাদাখে ২৩ অক্টোবর হয়েছিল ভোটগ্রহণ। লাদাখ স্বায়ত্ত পার্বত্য উন্নয়ন পরিষদের ২৬টি আসনে ভোট হয়েছিল। সেই ২৬টি আসনের মধ্যে বিজেপির (BJP) পক্ষে গিয়েছে ১৫টি। ৯টি পেয়েছে কংগ্রেস, নির্দল ২টি। লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর সেখানে প্রথম ভোটগ্রহণ। ভোটের ফলেই স্পষ্ট বিজেপির দিকেই জনসমর্থন, মত রাজনৈতিক মহলের একাংশের। ২৬টি আসনেই এবার প্রার্থী দিয়েছিল কংগ্রেস ও বিজেপি। ১৯টি আসনে লড়াই করেছিল আম আদমি পার্টি। নির্দল প্রার্থীরা ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ৫৪ হাজারের বেশি ভোট পড়েছিল।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসার পর আগস্ট মাসেই জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫-এর ধারা প্রত্যাহারে পদক্ষেপ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এ বিষয়ে নেতৃত্ব দিয়ে বিষয়টিকে সংসদের দুই কক্ষ পাস করান। এই সময় কাশ্মীরের সমস্ত রাজনৈতিক নেতাদের গৃহবন্দী রাখা হয়েছিল। চলতি অক্টোবর মাসেই ছাড়া হয়েছে পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে। তাঁর আগেই ছাড়া পেয়েছেন ন্যাশনাল কনফারেন্স (National Conference) নেতা ফারুক ও ওমর আব্দুল্লাহ। সম্প্রতি তাঁরা ঘোষণা করেছে কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দল একজোট হয়ে ৩৭০ ধারা প্রত্যাবর্তনের জন্য বড়োসড়ো আন্দোলনে নামবে। কিন্তু তার আগেই লাদাখের মানুষের এহেন গেরুয়া শিবিরের প্রতি সমর্থন বিজেপির অবস্থানকেই আরও দৃঢ় করল বলে মনে করছে রাজনৈতিক মহল।
২০১৯ সালের আগস্ট মাসে জম্মু কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিভাজিত করে দেয়। সঙ্গে জানিয়ে দেয়, যথাসময়ে সেই কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে রাজ্যের মর্যাদা দেওয়া হবে। তারই মধ্যে লাদাখ স্বায়ত্ত পার্বত্য উন্নয়ন পরিষদের নির্বাচন হয়। এবং লাদাখের মানুষের ভোটে বিজেপি জয়লাভ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শীর্ষ নেতৃত্ব। কারণ গেরুয়া শিবিরের কাছে লাদাখের জয়কে শিবিরের কাছে লাদাখের মানুষের সমর্থন হিসেবেই তুলে ধরা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অমিত শাহ তথা বিজেপি নেতৃত্বের সাফল্য হিসেবেই। বিহারের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এক বড়োসড়ো অক্সিজেন বলেছে জাতীয় রাজনীতির কারবারিরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news