জয় ঘোষ
আগামী ১৮ জুলাই রাজ্যজুড়ে বিডিও অফিস ঘেরাও অভিযানে ডাক রাজ্য বিজেপি। রাজ্যের ২৪১ টি ব্লকেই বিডিও অফিস ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
মূলত, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি সহ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ না পাওয়ার প্রতিবাদেই রাজ্য জুড়ে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিল বিজেপি।
শুক্রবার রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ” আগামী ১৮ জুলাই প্রত্যেকটি জেলায় ঘেরাও করা হবে বিডিও অফিস। দাবি তোলা হবে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌচ্ছে দিতে হবে।
এদিন তিনি দাবি করেন যে সমস্ত সাধারণ মানুষ আবাস যোজনার মত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। পাশাপাশি বিরোধী দলের ওপর সন্ত্রাস চালাচ্ছে রাজ্যের শাসক দল। এধরনের একাধিক ইস্যুকে কেন্দ্র করে চলতি মাসের ১৮ তারিখ রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিল রাজ্য বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news