Breaking News
Home / TRENDING / দুর্গাপুজোয় বিজেপির চমক, শ্যামাপ্রসাদের নামে পুরস্কার

দুর্গাপুজোয় বিজেপির চমক, শ্যামাপ্রসাদের নামে পুরস্কার

সূর্য সরকার।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে শারদোৎসবে পুরস্কার চালু করতে চলেছে বিজেপি। এই মহোৎসবে ভারত কেশরীর নামে পুরস্কার দিয়ে বাঙালির ভাবাবেগকে ব্যবহার করতে চাইছে তাঁরা। দুর্গাপুজোর ময়দানে গেরুয়া শিবির পশ্চিমবঙ্গের শাসকদলকে টেক্কা দিতে সবরকম কৌশল অবলম্বন করতে চায়। বিজেপি সভাপতি অমিত শাহকে (Amit Shah) দিয়ে উদ্বোধন থেকে শুরু করে শারোদৎসবে পুরস্কার ঘোষণা! কোনও পদক্ষেপে খামতি রাখতে চায় না গেরুয়া ব্রিগেড। তাই “ভারতীয় জনতা শারদ সম্মান ২০১৯” শুরু করছে বিজেপি (BJP)। “পূজার প্রতি নিষ্ঠা যাদের” থিম লাইনকে সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করেছে তাঁরা।

বলাই বাহুল্য, সবটাই করা হচ্ছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই। পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনকে “বিহঙ্গের চোখ” করেছে বিজেপি। আর বাঙালির এতবড় উৎসবকে সেই পরিকল্পনায় সামিল করতে চাইছে গেরুয়া শিবির। বিধানসভা ভোটের দেড় বছর বাকি থাকলেও, জনসংযোগ সেরে রাখতে চাইছে বিজেপি। পুজোর সঙ্গে বাঙালির ভাবাবেগকে মিশিয়ে এই পুজোয় ফায়দা তুলতে চায় পদ্ম শিবির।

উৎসব কিংবা পুজোপার্বনে কখনও দেখা যায়নি বামেদের। গত ৪০ বছরে কংগ্রেসের দুর্বল সংগঠনের কারণে সেভাবে দেখা যায়নি দুর্গাপুজোর মঞ্চে। একমাত্র বাংলার রাজনৈতিক দল হিসেবে তৃণমূলই (TMC) দুর্গাপুজোকে ব্যাপকভাবে জনসংযোগের অন্যতম হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছে। সে বামফ্রন্ট (Left Front) আমল হোক কিংবা মমতার বর্তমান সময়। বইয়ের স্টল নেওয়া থেকে শুরু করে দর্শনার্থীদের জন্য “হেল্প ডেস্ক”! এমনই নানা কৌশলে শাসকদলের কর্মী-সমর্থকরা জনসংযোগ করে এসেছে। এবার পুজোয় তৃণমূলকে খোলা ময়দান ছাড়তে নারাজ বিজেপি। পশ্চিমবঙ্গের শাসকদলকে এবার বিজেপি শারোদৎসবে কড়া চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *