Breaking News
Home / TRENDING / আজ থেকে শুরু বিজেপির সদস্য সংগ্রহ অভিযান

আজ থেকে শুরু বিজেপির সদস্য সংগ্রহ অভিযান

জয় ঘোষ। শুরু হচ্ছে বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান। আজ শনিবার ৬ জুলাই থেকে বিজেপির নতুন সদস্যপদ  অভিযান কর্মসূচিতে নামছেন নেতা-কর্মীরা। এই সদস্যপদ অভিযানে  বিজেপির নতুন সদস্যপদ নেওয়া ছাড়াও পুরানো সদস্যপদ নেওয় ব্যক্তিদেরও নতুন করে সদস্য নবীকরণ করতে হবে। ১১ আগষ্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে বিজেপির ৩৭ টি সাংগঠনিক জেলাতেই এই কর্মসূচি আজ থেকেই আনুষ্ঠানিক ভাবে শুরু হবে।

সারা দেশের সঙ্গে আজ রাজ্যের কর্মসূচি সূচনা হবে কলকাতার শ্যামবাজার থেকে।  সূচনা করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রতি বুথে কমপক্ষে ৫০ জন সদস্য পদ তৈরি করতে হবে। রাজ্যে বিজেপির ১ কোটি নতুন সদস্যপদ তৈরি করার টার্গেট দিয়েছেন অমিত শাহ। ৮৯৮০৮০৮০৮০ এই নাম্বারে মিস কল দিয়ে বিজেপির নতূন সদস্যপদ নিতে পারবেন। তবে এবার মিস কল দেওয়া ছাড়াও নতুন একটি ফর্মও ফিলাপ করতে হবে।

বিজেপি রাজ্য সম্পাদক তুষারকান্ত ঘোষ বলেন, “আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়  এর জন্মদিন। ওই দিনটিকেই  নতুন সদস্যপদ তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে। আজ রাজ্যের সব কটি সাংগঠনিক জেলাতেই এই কর্মসূচি শুরু হবে। ৮৯৮০৮০৮০৮০ এই নম্বরে ফোন করে আগে সদস্যপদ নিতে হবে। এর পর  একটি ফর্মও ফিলাপ করতে হবে। রাজ্যের মানুষের যে উৎসাহ আছে প্রথমদিনেই ৫ লক্ষ সদস্যপদ ছাড়িয়ে যাবে। রাজ্যে প্রায় ৭৭ হাজার মত বুথ আছে। প্রতি বুথে নুন্যতম ৫০ জন সদস্য তৈরি করতে হবে। প্রতিটি জেলা সভাপতিকে কড়া নির্দেশ পাঠানো হয়েছে। এই সদস্য পদ অভিযান কর্মসূচি দ্রুত শেষ করার জন্য”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. Ami join korte raji aachi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *