ভাস্কর মান্না:
আজ বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের লোকসভা কেন্দ্র বারাণসী থেকে এই সদস্য সংগ্রহের কাজ শুরু করছেন প্রধানমন্ত্রী মোদী। যা চলবে ১১ আগস্ট পর্যন্ত।
কাশির বিজেপি মুখপাত্র নবরত্ন রাঠী বলেন, আজ বারাণসীতে একটি হেল্পলাইন নাম্বারের (৮৯৮০৮০৮০৮০) সূচনা করবেন মোদী। ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সদস্যপদ গ্রহণ করতে পারবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী আজ সমাজের বিভিন্ন স্তরের ১১ জন বিশিষ্ট মানুষকে বিজেপির সদস্য পদ প্রাপ্ত করে বিজেপিতে স্বাগত জানাবে।
এছাড়া যে সব মানুষ বিজেপিতে যোগ দিতে চায় তাঁদেরকে সাহায্যের জন্য ইতিমধ্যে বিজেপির সদর দফতর দীনদয়াল উপাধ্যায় মার্গে চারটি কাউন্টার খোলা হয়েছে। প্রতিটি কাউন্টারে একজন করে সিনিয়র বিজেপি নেতা থাকবেন, নতুন সদস্যদের স্বাগত জানানোর জন্য।
এছাড়া এদিন বারাণসীতে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য চারা গাছ রোপনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপির সাধারণ সম্পাদক অরুন সিংহের সহায়তায় একটি পার্কে এই চারা গাছ রোপনের কর্মসূচী অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে বিজেপি কর্মীরা ছাড়াও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৃক্ষরোপণে অংশগ্রহণ করবেন যাদব, পটেল, রাজভর, ব্রাহ্মণ, দলিতসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news