Breaking News
Home / TRENDING / মুকুল বলেছেন বিজেপি সাম্প্রদায়িক নয়, এবার সেই কথা বোঝাতেই সংখ্যালঘু মোর্চার সভা মমতার শহরে

মুকুল বলেছেন বিজেপি সাম্প্রদায়িক নয়, এবার সেই কথা বোঝাতেই সংখ্যালঘু মোর্চার সভা মমতার শহরে

নীল বণিক :

বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের বিপদ বাড়বে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে খন্ডন করতেই এবারে রাজ্যের অলইন্ডিয়া মাইনরিটি মোর্চার সম্মেলন বসছে খাস কলকাতায়। ডিসেম্বরের মাঝামাঝি এই সম্মেলন হবে। এমনি জানালেন মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেন। তাঁর দাবি, তৃণমূল সংখ্যালঘুদের বিজেপির জুজু দেখিয়ে ভোটের রাজনীতি আর বেশি দিন করতে পারবে না। ধর্মীয় মেরুকরণ নয়, বরং সত্যিই তাঁদের উন্নয়নই যে আসল লক্ষ্য সেই বার্তাই তাঁরা দিতে চান বলেও জানান তিনি। আর এই বার্তাই সবার আগে রাজ্যের মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সব সংখ্যালঘু বুদ্ধিজীবীদের মধ্যে পৌঁছে দিতে চান তাঁরা।
সেই লক্ষ্যেই সোমবার বিজেপির রাজ্য সদর দফতরে সংখ্যালঘু বুদ্ধিজীবীদের নিয়ে প্রথম সম্মেলন করছে বিজেপির মাইনরিটি মোর্চা। এই বুদ্ধিজীবীদের দিয়েই আগামীতে দলের বার্তা সংখ্যালঘুদের কাছে পৌঁছে দেওয়া যাবে বলে জানান আলি হোসেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *