চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সুজিত বসুকে দু’দিন আগেই ফোন করেছিলেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। সুজিতের করোনা, সেই সংক্রান্ত কথা হয়েছিল দু’জনের। ফোনের সৌজন্য রাস্তায় বজায় থাকল না। সোমবার লেক টাউনে সুজিতের ছেলেদের (অভিযোগ) মার খেতে হল সব্যসাচী কে। তাঁর দেহরক্ষীকেও মারধর করা হয় বলে অভিযোগ। গাড়িও ভাঙচুর করে তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে পৌছয় লেক টাউন থানার পুলিশ।
লেকটাউনে এক অসুস্থ বিজেপি কর্মীর

বাড়িতে যান বিজেপি (BJP) নেতা সব্যসাচী দত্ত। সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি কিশোর কর এবং বিজেপি নেতা পীযুষ কানোরিয়া। সেই সময় ওই এলাকায় তৃণমূলের পক্ষ থেকে মাস্ক বিলি করা হচ্ছিল। বিজেপির নেতা কর্মীদের দেখে তৃণমূল কর্মীরা কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ। আচমকা বিজেপি নেতা কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। পুলিশ গিয়ে অবস্থা আয়ত্তে আনে।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news