Breaking News
Home / TRENDING / বঙ্গ রাজনীতিতে নক্ষত্র পতন, প্রয়াত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়

বঙ্গ রাজনীতিতে নক্ষত্র পতন, প্রয়াত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেস্ক-

প্রয়াত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়। শুক্রবার সকালে কলকাতার বালিগঞ্জের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বঙ্গ রাজনীতিতে।

বাংলায় গেরুয়া রাজনীতিতে পরিচিত নাম সত্যব্রত মুখোপাধ্যায়। বঙ্গ বিজেপির অন্দরে ‘জলু দা’ নামেই পরিচিত ছিলেন তিনি। যে সময় বঙ্গ বিজেপির সেভাবে কিছুই ছিল না সেসময় সাংসদ নির্বাচিত হন। দলের দুঃসময়ে রাজ্য সভাপতিও ছিলেন, রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি আইনজীবী হিসাবেও খ্যাতি ছিল জলুবাবুর।

কর্মীদের মধ্যে তার জনপ্রিয়তা যে অনেকটাই অটুট ছিল। তিনি সত্যব্রত মুখোপাধ্যায়, কৃষ্ণনগর কেন্দ্রের আমজনতার কাছে ‘জুলুবাবু’।

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে ১৯৯৯ তৃণমূলের সমর্থনে জয়ী হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন জুলুবাবু। কিছু দিনের জন্য রাজ্য সভাপতির দায়িত্বও সামলেছেন। বিজেপি দাবি করে, তিনি সাংসদ থাকাকালীন কৃষ্ণনগর কেন্দ্রে যে উন্নয়ন হয়েছে তা অন্য কোনও সাংসদের আমলে হয়নি। জুলুবাবু নিজেও সেটা বিশ্বাস করেছেন।

এদিন সকালে কলকাতার বাড়িতে প্রয়াত হন তিনি। তাঁর পুত্র এস এন মুখোপাধ্যায় বর্তমানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।

বিজেপির টিকিটে সত্যব্রত মুখোপাধ্যায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে ১৯৯৯ সালে নির্বাচিত হন। ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মন্ত্রিসভার সদস্য হন। কেন্দ্রীয় সরকাররের রাসায়নিক-সার মন্ত্রী ছিলেন তিনি। পরে তাঁর হাতে শিল্প এবং বাণিজ্য মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হয়। ২০০৮ সালে এই রাজ্যে বিজেপির সভাপতি হয়েছিলেন তিনি। তবে ২০০৯ সালের পর থেকেই তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন।

প্রবীণ এই রাজনৈতিক নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বঙ্গ বিজেপি নেতারা। এদিন ফেসবুক পোস্ট করে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “রাজ্য বিজেপির বর্ষীয়ান নেতৃত্ব, প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী, সম্মানীয় শ্রী সত্যব্রত মুখোপাধ্যায়(জুলু বাবু) মহোদয়ের প্রয়াণে আমি শোকাহত। ওনার পরিবার, পরিজন, শুভানুধ্যায়ীদের সমবেদনা জানাই। ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।”

https://www.facebook.com/100044248758125/posts/pfbid0QQUwpgE7r2fAyu9gRAQ3xqMF2cFHTK3Mp3fkEEDbmiRmNNFPGTZKxPyVWUbBQdnQl/?app=fbl

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *