নিজস্ব প্রতিনিধি।
আয় বৃদ্ধি পেল বিজেপির। পার্টি আগে যা অনুদান পেত তার থেকে ৭০ শতাংশ বেশি অনুদান পেয়েছে গত বছরে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক- এর এক রিপোর্ট অনুযায়ী ২০১৮-১৯ এ ৭৪২.১৫ কোটি টাকা অনুদান পেয়েছে বিজেপি (BJP)। পুরো পরিসংখ্যাণই বিজেপি দিয়েছে ইলেকশন কমিশনকে। তাতে দেখা গিয়েছে জাতীয় কংগ্রেসের থেকে বিজেপির আয় প্রায় তিনগুণ বেশি। এই আয় অনেকটাই বেশি সিপিআই, সিপিএম এবং তৃণমূলের থেকেও। রিপোর্ট অনুযায়ী আগে বিজেপির আয় ছিল ৪৩৭ কোটি টাকা। সেই আয়ই বর্তমানে বেড়ে হয়েছে ৭৪২.১৫ কোটি।
উল্লেখ্য, এর আগের আর্থিক বছরে বিজেপির অনুদান কমেছিল। চোখে পড়ার মত আয় বেড়েছে গত বছরই। অন্যদিকে জাতীয় কংগ্রেস তাঁদের অনুদানের পরিমান দেখিয়েছে ১৪৮.৫৮ কোটি টাকা। উল্লেখয্যোগ্য ভাবে কম অনুদানকারীর কাছ থেকে টাকা পেয়েছে এই দল। কিন্তু গোল বেধেছে অন্য জায়গায়। বিজেপি, কংগ্রেস , সিপিআই এবং সিপিএম কেউই অনুদানকারীদের সবার প্যান নম্বর দিতে পারেনি। বিজেপির এমন ৪৬ জন অনুদানকারী আছে যাঁদের প্যান নম্বর ভুল দেখানো হয়েছে। কংগ্রেসের এমন ৯ জন অনুদানকারী আছে যাঁদের প্যান নম্বরের কোনও হদিশ পাওয়া যায় নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news