Breaking News
Home / TRENDING / একসঙ্গে তৃণমূল, কং ও বামকে জোর ধাক্কা বিজেপির, জানতে ক্লিক

একসঙ্গে তৃণমূল, কং ও বামকে জোর ধাক্কা বিজেপির, জানতে ক্লিক

নীল বণিক:

তৃণমূল, কংগ্রেস ও বামকে একসঙ্গে ধাক্কা বিজেপির। দিল্লিতে বসে তৃণমূলকে ভাঙার কাজ প্রায় অভ্যাসে পরিণত হয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতাদের। এবার তৃণমূলের সঙ্গে বাম, কংগ্রেসকেও ভাঙতে শুরু করলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়রা। মঙ্গলবার দিল্লিতে বাঁগদার কংগ্রেস বিধায়ককে বিজেপিতে নিয়ে এলেন মুকুল রায়। অন্যদিকে বাম বিধায়ক খগেন মুর্মূকেও দলে নিয়ে আসলেন ‘চানক্য’। এইসঙ্গে তৃণমূলের বহিস্কৃত সাংসদ অনুপম হাজরাকেও বিজেপির পতাকা ধরালেন মুকুল।

এইসঙ্গে আসন্ন লোকসভার ভোটের আগে বাম, তৃণমূল ও কংগ্রেসকে তোপ দাগতেও ভুল করলেন না মুকুল রায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মমতার বিরুদ্ধে সবাইকে স্বাগত। বাম, কংগ্রেসের নাম না করে মুকুল বলেন, মমতার বিরুদ্ধে লড়াইতে পশ্চিমবঙ্গের বহু বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। আরও জানান, তৃণমূলের অনেকেই অধীর আগ্রহে বসে আছে, কবে বিজেপিতে যোগ দেবেন। মুকুল মনে করিয়ে দেন, যেহেতু বাংলায় পুলিশরাজ চলছে। তাই তৃণমূলের একটি অংশ ইচ্ছে থাকলেও চুপ করে আছে আপাতত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *