Breaking News
Home / TRENDING / বিজেপির প্রচারে ঝড়: রাজ্যে সভা করবেন একঝাক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীরা

বিজেপির প্রচারে ঝড়: রাজ্যে সভা করবেন একঝাক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীরা

নীল বণিক:

চলতি মাসেই রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচারের দামাম বাজিয়ে দিতে চলেছে রাজ্য বিজেপি। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের রাজ্যে প্রচারে নামাচ্ছে দল। বৃহস্পতিবার মুরলী ধর সেন লেনে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।একঝাঁক কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের দিয়ে রাজ্যে প্রচারে ঝড় তুলতে চলেছে বিজেপি।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সফর চূড়ান্ত করা নিয়ে রাজ্য বিজেপি দফতরে এক জরুরি বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের মতো বিজেপির শীর্ষ কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতারা। দিল্লির জরুরি বার্তা পাওয়ার পরেই এই বৈঠকে বসেন কেন্দ্র ও রাজ্য স্তরের নেতারা। সূত্রের খবর, আগামী ২৭ জানুয়ারি রাজ্যে আসছেন সুশীল মোদী। বিহারের উপ মুখ্যমন্ত্রী হাওড়ায় একটি সভা করবেন। আগামী ২৯ জানুয়ারি রাজ্যের দুটি সভা করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দে। ঘাটাল ও আরামবাগে সভা করবেন তিনি। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে বহরমপুর ও দমদমে সভা করবেন। আগামী ৭ ফেব্রুয়ারি কাঁথিতে সভা করবেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

একই দিনে রাজ্যে আসছেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। রেলমন্ত্রী তথা দেশের অস্থায়ী অর্থ মন্ত্রীরও রাজ্যে সভা করার কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এদিনের বৈঠক থেকে রাজ্যে দলের পরবর্তী প্রত্যেকটি জনসভা আয়োজন ও পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির মাথায় রাখা হয়েছে দলের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে। দলীয় সূত্রে খবর, তৃণমূল নেত্রীকে বেশি করে পাল্টা প্রচারে ব্যস্ত রাখার কৌশল নিয়েছে বিজেপি। এ জন্য প্রয়োজনে তিন থেকে চার জন কেন্দ্রীয় মন্ত্রীকে দিয়ে রাজ্যে প্রচারের কৌশলও নিয়েছে বিজেপি।

এই তালিকায় নাম রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস, অসমের মুখ্যমন্ত্রী সদানন্দ সেনওয়াল, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং প্রমুখের। যদিও এই সভাগুলির স্থান প্রয়োজনে পরিবর্তন হতে পারে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *