Breaking News
Home / TRENDING / করোনার জের : পৌষ মেলা ও বসন্ত উৎসব বাতিলের সিদ্ধান্ত বিশ্বভারতীর

করোনার জের : পৌষ মেলা ও বসন্ত উৎসব বাতিলের সিদ্ধান্ত বিশ্বভারতীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নভেল করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমণের কারণে বাতিল করে দেওয়া হল এ বছরের পৌষ মেলা। এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী বছর বছর বসন্ত উৎসবও হবে না। তবে ওই মাসেই ঘরোয়া ভাবে বসন্ত উৎসব পালন করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Biswabharati University) কর্তৃপক্ষ। শুক্রবার শান্তিনিকেতনের রথীন্দ্র অতিথি গৃহে পৌষ মেলা কর্মসমিতির বৈঠক বসে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, রাষ্ট্রপতির প্রতিনিধি সুশোভন বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর প্রতিনিধি দুলালচন্দ্র ঘোষ, উপাচার্যের প্রতিনিধি মঞ্জুমোহন মুখোপাধ্যায়-সহ আনান্যরা। সেই বৈঠকেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে পৌষ মেলা সংক্রান্ত বিষয়ে গ্রিন ট্রাইবুনালে মামলা করেছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। তবে সেই মামলার সঙ্গে এই জোড়া সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই বলেই বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে।পৌষমেলা না হলেও পৌষ উৎসব হবে। ৭ থেকে ৯ পৌষ উপাসনা, পরলোকগত আশ্রমিকদের স্মরণ, মহর্ষি স্মারক বক্তৃতা, প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সমাবর্তন এবং খ্রিষ্টোৎসবের মতো রুটিন অনুষ্ঠানগুলি পালিত হবে। করোন ভাইরাসের কারণে চলতি বছর মার্চ মাসে বিশ্বভারতীর বসন্ত উৎসব বাতিল হয়ে গিয়েছিল। সেবারও বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিল, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উৎসব বাতিল করা হচ্ছে। নজিরবিহীন ভাবে এই প্রথম একইসঙ্গে বসন্ত উৎসব ও পৌষ মেলা বাতিল করা হল বিশ্বভারতীর পক্ষ থেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *