Breaking News
Home / TRENDING / প্রাণীরক্ষা কর্মীদের চাপে নাগাল্যান্ডে নিষিদ্ধ হল কুকুরের মাংস

প্রাণীরক্ষা কর্মীদের চাপে নাগাল্যান্ডে নিষিদ্ধ হল কুকুরের মাংস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

কুকুরের মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল নাগাল্যান্ড মন্ত্রিসভা। গত কয়েক বছর ধরে প্রাণীরক্ষা কর্মীদের লাগাতার আন্দোলনের পরে শুক্রবার এই সিদ্ধান্ত নিল নাগাল্যান্ড সরকার।

এদিন নাগাল্যান্ডের মুখ্যসচিব টেমজেন টয়, মুখ্যমন্ত্রী নেইফিউ রিও ও প্রাণীরক্ষা আন্দোলন কর্মী মেনকা গাঁধীকে ট্যাগ করে টুইট করে বলেন, ” রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যে কুকুরের আমদানি, ব্যবসা ও বিক্রি করা হবে না। এমনকি কুকুরের মাংস কাঁচা অথবা রান্না করা অবস্থায় বিক্রি করার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

বিগত কয়েক দশক ধরে কুকুরের মাংস খেয়ে আসছে নাগাল্যান্ড ও  উত্তর-পূর্ব রাজ্যের কিছু সম্প্রদায়ের মানুষ। কুকুরের মাংস খাওয়া নিয়ে প্রাণীরক্ষা  আন্দোলনকর্মীদের একাধিক আন্দোলন ও বিক্ষোভ দেখা গিয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যটিতে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কুকুরের মাংস খাওয়া নিয়ে নিন্দা প্রকাশ করে সমালোচনার ঝড় ওঠে। তারপরেই রাজ্য সরকার কুকুরের মাংস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।  

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *