চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স
বাংলা সিনেমা ইন্ডাস্টি যখন সিনেমার হাল তলানিতে গিয়ে ঠেকেছিল সেই সময় ‘মন মানে না’ ‘চ্যালেঞ্জ’ ‘সেদিন দেখা হয়েছিল’ এই সকল ছবির পরিচালনার মধ্যে দিয়ে বাংলা সিনেমার হাল ধরেন তিনি। হ্যাঁ তিনি হলেন রাজ চক্রবর্তী। আজ অর্থাৎ ২১ শে ফেব্রুয়ারি জন্মদিন তার। একটি ভিডিওতে তিনি জানান যে তাঁর যে বছর জন্ম হয়েছে সেই বছর ২১ তারিখ ছিল শিবরাত্রি। তাই প্রতি বছর রাজের মা এভাবেই তাঁর জন্মদিন মনে রাখেন। রাজের কথায়, আসলে মা-বাবার তারিখটা মনে থাকত না। তাই এইভাবেই মনে রাখতেন তারিখ। পরিচালক আরও জানান যে শিবরাত্রির দিন জন্মেছিলেন বলে তাঁকে বাড়িতে শিবু বলেও ডাকা হয়।

রাজ ঘরনি অর্থাৎ শুভশ্রী কাল রাতে ঘরোয়া ভাবে স্বামীর জন্মদিন পালন করেন সেই ছবি তিনি তার সোশ্যাল মিডিয়া পেজে শেয়ারও করেছেন। শিবরাত্রি ছিল শনিবার আর দুদিন পরেই রাজ চক্রবর্তীর জন্মদিন। কিন্তু পরিচালনার কাজ তার ওপর বিধায়কের কাজ সামলানো রাজ চক্রবর্তীর কাছে জন্মদিনের দিন সময় হবে কিনা এই ভেবেই গোধূলি আলাপ সিরিয়ালের কলাকুশলীরা সেটের মধ্যেই কেক কাটার আয়োজন করেন। সেই ভিডিও ইনস্টাগ্রামে শেযার করেন রাজ। লেখেন, জন্মদিনের আগেই জন্মদিন। টিম ‘গোধূলি আলাপ’-কে অনেক ধন্যবাদ। এই জনপ্রিয় সিরিয়ালের পরিচালক রাজ নিজেই।
https://www.instagram.com/reel/CozUtT1B576/?utm_source=ig_web_copy_link
বেশ কিছুদিন ধরেই রাজ চক্রবর্তী আবার প্রলয় ওয়েব সিরিজের শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সেটে ইতিমধ্যেই দেখা মিলেছে রাজ-শুভশ্রী পুত্র ইউভানের। পরিচালকের আসনে বসে সে গোটা সেট নজরে রাখছে। রাজ শ্যুটিংয়ের ছোট ছোট ছবি-ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন। তবে গোধূলি আলাপ-এর টিমের পক্ষ থেকে পাওয়া এই সারপ্রাইজে ভীষণ খুশি রাজ। তবে ২১ ফেব্রুয়ারি শুভশ্রী রাজের জন্য আর কী পরিকল্পনা করছেন সেটাই দেখার।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news