নিজস্ব সংবাদদাতা:
বীরভূমে তৃণমূল-বিজেপি ধুন্ধুমার। সকাল থেকেই শাসক-বিরোধী সংঘর্ষের বিক্ষিপ্ত সংবাদ আসছিল। এবার রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের নানুর। বিজেপির অভিযোগ, গেরুয়া সমর্থকেরা স্থানীয় বুথে ভোট দিতে গেলে তৃণমুল কর্মীরা তাদের বাধা দেয়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা। তারপরই সংঘর্ষ বেধে যায় দু’ পক্ষের মধ্যে। ঘটনায় দুই তরফে বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এলাকায়।
ইতিমধ্যে এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news