নিজস্ব সংবাদদাতা:
এবার শাসকের বিরুদ্ধে গর্জে উঠল গ্রামের মহিলারা। রীতিমতো লাঠি হাতে রাস্তায় মোর্চা বের করল প্রমিলা বাহিনী।
প্রসঙ্গত, বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে ওঠে বীরভূমের নানুর। তারপরই লাঠি হাতে বেরিয়ে আসেন গ্রামের মহিলারা। এমনকী বুথের কাছে তৃণমূলের অস্থায়ী শিবিরে ভাঙচুর চালান তাঁরা। গ্রামে ঢুকে তৃণমূল সমর্থকদের বাড়িতেও চড়াও হন বলে খবর।
উল্লেখ্য, নানুরের ২১৭ নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন এক বিজেপি সমর্থক। তাঁকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপরই গ্রাম থেকে লাঠি-বাঁশ নিয়ে বেরিয়ে আসেন মহিলারা। তৃণমূলের অস্থায়ী শিবির ভেঙে দেন তাঁরা। ওই অফিসেই চলছিল রান্নার আয়োজন। সে সব পুকুরে ফেলে দেন মারমুখী মহিলার দল। তাঁদের বক্তব্য, আমরা বিজেপি করি। আমাদের সমর্থককে মেরেছে ওরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news