নিজস্ব সংবাদদাতা:
এবার শ্যুটআউট অ্যাট বীরভূম। তৃণমূল নেতার ছেলেকে লক্ষ্য করে চলল গুলি। অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের।
দুবরাজপুর পৌরসভার বিদায়ী চেয়ারম্যান পীযূষ পাণ্ডের ছেলে অর্ঘ্য পাণ্ডেকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, গতকাল রাত সাড়ে ১১ টা নাগাদ দুবরাজপুর স্টেডিয়াম মাঠের পাশ দিয়ে বাড়ি আসার সময় অর্ঘ্য পাণ্ডেকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। গুলি লাগে অর্ঘ্যর বুকের বাঁদিকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে থাকা সঙ্গীরা তাঁকে তৎক্ষণাৎ নিয়ে গিয়ে ভর্তি করে দুবরাজপুর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর কাল রাতেই স্থানান্তরিত করা হয় দুর্গাপুর মিশন হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন দুবরাজপুরের প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পাণ্ডের ছেলে অর্ঘ্য পাণ্ডে।
এদিকে তদন্ত নেমেছে দুবরাজপুর থানার পুলিশ। কী কারণে গুলি অর্ঘ্যকে খুন করার চেষ্টা হল, কারাই বা গুলি চালাল, এর সঙ্গে কোন রাজনৈতিক যোগ রয়েছে, নাকি ব্যক্তিগত শত্রুতা তা খতিয়ে দেখছে দুবরাজপুর পুলিশ। বিরোধীরা অবশ্য গোষ্ঠীদ্বন্দকেই কারণ বলতে শুরু করেছেন ইতিমধ্যে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news