নীল রায়:
ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন। সাঁকরাইলের বাসিন্দা এই শিক্ষিকাকে ঝাড়গ্রামের হারানো জমি পুনরুদ্ধারে হাতিয়ার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত জাকাত মাঝি মাড়োয়ারি মহলের নেতা নিত্যানন্দ হেমব্রমের সুপারিশে এই আসনে বীরবাহা সোরেনকে প্রার্থী করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালে তৃণমূল সাংসদ হয়েছিলেন উমা সোরেন। কিন্তু গত পাঁচ বছরে তাঁর কাজে খুশি নন মমতা যেমন, তেমনি এলাকার আম জনতাও। তাই তাঁকে এবার আর প্রার্থী করা হল না।
উল্লেখ্য, বছর খানেক আগে শিক্ষিকা বীরবাহা সোরেনকে ঝাড়গ্রামের তাঁর স্কুল থেকে বদলি করে দেওয়া হলে উত্তাল হয়েছিল আদিবাসী সমাজ। তখনই মমতার নজরে আসেন বিরবাহা। স্বামী নবীন টুডুও স্কুল শিক্ষক। আপাতত ঝাড়গ্রামে গেরুয়া শিবিরের দাপট সামলাতে আদিবাসী শিক্ষক পরিবারের ওপরই আস্থা রাখছেন তৃণমূল সুপ্রিমো।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news