Breaking News
Home / TRENDING / মিতালি রাজকে নিয়ে বলিউড বায়োপিক হবে

মিতালি রাজকে নিয়ে বলিউড বায়োপিক হবে

ওয়েব ডেস্ক:

মহিলা ক্রিকেট দল দেশে ফিরতেই অভিনন্দন আর আবেগে ভেসে গেলেন। বিশ্বকাপের ফাইনালে হেরেছে তো কী হয়েছে! কী খেলাটাই-না খেলেছে! পাকিস্তান, অস্ট্রেলিয়া, লিগের খেলায় ইংল্যান্ডকে কম নাকানিচোবানি খাইয়েছিলেন মিতাল রাজ আর তাঁর দলবল! তাই দেশে ফিরে ভালই সংবর্ধনা জুটল। টেনিস-সুন্দরী সানিয়া মির্জা তো প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, মিতালি বহুদিন দেশের হয়ে খেলছে। প্রচুর সাফল্যও দিচ্ছে। ও ক্রিকেটের একজন অসম্ভব ভাল আম্বাসাডর।
রাজস্থানের যোধপুরবাসী মিতালির বাবা ছিলেন ভারতীয় বিমান বাহিনীর একজন বড় কর্মকর্তা। মাত্র দশ বছর বয়সে মিতালির খেলাধুলোয় হাতেখড়ি। ১৭ বছর বয়সেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য। আয়ারল্যান্ডের সঙ্গে অভিষেক ম্যাচেই ১১৪ রানের ইনিংস খেলেছিলেন। মিতালিই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি অভিষেক ম্যাচেই সেঞ্চুরি পেয়েছিলেন। এই বিশ্বকাপেই তিনি ছ’হাজার রানের গণ্ডি পেরোলেন। তিনিই সর্বোচ্চ রানের মালকিন।
মিতালি রাজের এই সাফল্য ক্রিকেট দুনিয়ায় একটা উদাহরণ। তাই বলিউডে ভাবনাচিন্তা শুরু হয়ে গেছে তাঁকে নিয়ে বায়োপিক বানানোর। হয়তো কিছুদিনের মধ্যেই শুটিং শুরু হয়ে যাবে বলে বলিউড সূত্রে খব

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *