Breaking News
Home / TRENDING / চিকিৎসার গাফিলতিতে মৃত্যু বড়মা’র! ক্ষোভ ভক্তদের একাংশে

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু বড়মা’র! ক্ষোভ ভক্তদের একাংশে

নীল রায়:

মৃত্যুর পর বীণাপাণি দেবীকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যুর পর থেকেই শুরু হয় টানাপোড়েন। মতুয়াদের একাংশ অভিযোগ তোলে, প্রতিবার অসুস্থ হলেই যেখানে বড়মাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হত কলকাতার বেলভিউ হাসপাতালে, তাহলে কেন এবার বড়মার পরিস্থিতি খুব খারাপ হওয়া সত্ত্বেও প্রথমে কল্যাণীর অনামী এক হাসপাতালে ভর্তি করা হল তাঁকে? এই পদক্ষেপই নাকি বীণাপাণি দেবীর মৃত্যুর কারণ, বলে আঙুল তোলা হচ্ছে। কেনই বা কল্যাণীর হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হলে বেলভিউয়ের বদলে চিকিৎসার জন্য ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে? কেন করা হল এই ‘অবহেলা’?

এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বড় মায়ের মৃত্যুর সিবিআই তদন্ত দাবি করে চিঠি পাঠান নাতি শান্তনু ঠাকুর। এরপর মতুয়া সমাজে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। শোকাতুর মতুয়াদের মধ্যে বড়মাকে হারানোয় ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *