Breaking News
Home / TRENDING / বিহারের ভোট গণনা শুরু : এগিয়ে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট

বিহারের ভোট গণনা শুরু : এগিয়ে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বিহারের ভোট (Bihar Assembly Election) গণনা শুরু হতেই এগোতে শুরু করেছে তেজস্বী যাদবের (Tejaswi Yadav) নেতৃত্বাধীন মহাজোট। বিহারে মূলত লড়াই ছিল মহাজোট বনাম এনডিএ-র। তিন দফা ভোটের পর গত রবিবার সন্ধ্যায় জাবতি এক্সিট পোলে নীতিশের পরাজয় ও মহাজোটের নিশ্চিত জয়ের আভাস দিয়েছিল। পোস্টাল ব্যালটের পর ইভিএম খুলতেই সে দিকেই ইঙ্গিত করেছে বিহারের নির্বাচনের ফলাফল। গত ১৫ বছর ধরে বিহারের ক্ষমতায় রয়েছে নীতিশ কুমার। কিন্তু গণনার প্রথমদিকের আভাস যে ইঙ্গিত দিচ্ছে তাতে নীতিশের অপর বিহারের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করা হচ্ছে।

নীতিশ কুমারের (Nitish Kumar) নেতৃত্বে বিহারে যেমন জঙ্গল রাজ এর সমাপ্তি ঘটেছে। তেমনি গত ১৫ বছরে তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানবিরোধী হওয়ার হয়েছে। ওর দিকে লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব নিজেকে বিহারের বিকল্প বিরোধী নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন গত কয়েক বছরে। করা হচ্ছে তার নেতৃত্বে কংগ্রেস ও বামপন্থী দলগুলো ভালো ফল করতে চলেছে বিহারে। প্রসঙ্গত শেষ দফার নির্বাচনে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছিলেন এটাই তাঁর শেষ নির্বাচন। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাগঠবন্ধন -১২৪, এনডিএ-১০৯, এলজেপি ৩ ও নির্দল ২টি আসনে এগিয়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *