Breaking News
Home / TRENDING / আজ শেষ দফার ভোট বিহারে, কঠিন পরীক্ষা নীতীশের

আজ শেষ দফার ভোট বিহারে, কঠিন পরীক্ষা নীতীশের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আজ তৃতীয় এবং শেষ দফার ভোটগ্রহণ বিহারে (Bihar)। শনিবার সকাল ৭টা থেকে শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে এই পর্বে ১৯ জেলার ৭৮টি আসনে ভোট গ্রহণ চলছে। প্রার্থীর সংখ্যা ১,২০৪। ভোট দেবেন ২ কোটি ৩৪ লক্ষ মানুষ। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়ছে ৭.৬২ শতাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) টুইট করে রাজ্যের ভোটারদের ভোট দিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা শেষ দফা আজ। রাজ্যের সব ভোটারের কাছে অনুরোধ আপনারা ভোট দিন। গণতন্ত্রকে মজবুত করুন। তবে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে ভুলবেন না।”

তৃতীয় দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির নীরজ কুমার। প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মীয় তিনি। ছতরপুর বিধানসভা থেকে লড়ছেন নীরজ। বিহারিগঞ্জ ক্ষেত্র থেকে কংগ্রেসের টিকিটে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী শরদ যাদবের মেয়ে সুভাষিনী শরদ যাদব। এ ছাড়া এই পর্বে মুজফফরনগর থেকে লড়াই করছেন বিহার বিধানসভার স্পিকার তথা জনতা দল ইউনাউটেড নেতা বিজয়কুমার চৌধুরি এবং নগরোন্নয়ন মন্ত্রী বিজেপি (BJP) নেতা সুরেশকুমার শর্মা। এদিন সকালে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) বলেছেন, “আপনাদের এক একটা ভোট বিহারের অগ্রগতির চাকা আরও এগিয়ে নিয়ে যাবে।” তেজস্বী যাদব বলেছেন, “ রাজ্য পরিচালনায় ব্যর্থ নীতীশ কুমার। উনি ক্লান্ত।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *