Breaking News
Home / TRENDING / বিজ্ঞাপনে আইনজীবীর পোশাক, আইনি নোটিশ বিগ বি-কে

বিজ্ঞাপনে আইনজীবীর পোশাক, আইনি নোটিশ বিগ বি-কে

ওয়েব ডেস্ক:

ফের বিজ্ঞাপন-বিতর্কে জড়ালেন বিগ বি। অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ পাঠাল দিল্লির বার কাউন্সিল। একটি রান্নার মশলার বিজ্ঞাপনে আইনজীবীর পোশাক পরেছিলেন বলিউডের মেগাস্টার, আর তা নিয়েই আপত্তি তুলেছে আইনজীবী মহল।

ওই বিজ্ঞাপনটিতে দেখা যায়, অমিতাভ আইনজীবীর পোশাকে ড্রেসিং রুমে বসে৷ সেই সময়ে দু’জন জুনিয়র আর্টিস্ট সেখানে এসে তাঁকে পাওভাজি অফার করে৷ সেই পাওভাজি খেয়ে আপ্লুত হন অমিতাভ, এবং রান্নায় ব্যবহৃত মশলার ভূয়সী প্রশংসা করেন৷

সূত্রের খবর, বিজ্ঞাপনে আইনজীবীর পোশাক পরার কারণেই আইনি নোটিস পাঠিয়েছে দিল্লি বার কাউন্সিলে৷ একইসঙ্গে বিজ্ঞাপন সম্প্রচারকারী ইউটিউব, বিজ্ঞাপন নির্মাতাকারী মশলা কোম্পানিকেও নোটিস পাঠানো হয়েছে ৷ নোটিসে উল্লেখ করা হয়েছে, আইনজীবীর পোশাক বিজ্ঞাপনে ব্যবহার করা যায় না। এ বিষয়ে কোনও রকম অনুমতি ছাড়াই নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। এই কমার্সিয়াল বিজ্ঞাপনের সম্প্রচার দ্রুত বন্ধ করতে বলা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *