নিজস্ব সংবাদদাতা, দঃ২৪ পরগনা:
বৃহস্পতিবার রাতে অসমে ৫ জন বাংলা ভাষীকে গুলি করে খুন করার প্রতিবাদে শুক্রবার সকালে মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস I শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জীবনতলায় জেলার যুব সভাপতি শওকত মোল্লার নেতৃত্বে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই হত্যার সঙ্গে নাগরিক পঞ্জীকরণ ইস্যু জড়িয়ে রাজনৈতিক রঙ দিতে চাইছে তৃণমূল । সেই প্রেক্ষিতে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচী করছে তৃণমূল ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news