নিজস্ব প্রতিনিধি
সারাবিশ্বে খ্যাত তিনি। ভক্তের সংখ্যা বহু কোটি। আর মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ। তিনি অমিতাভ বচ্চন। সোশাল মিডিয়া বিশেষত ট্যুইটারে যথেষ্টই সক্রিয় বিগ-বি। কিন্তু সম্প্রতি তাঁর করা একটি ট্যুইট নিয়ে সারা বিশ্বে শুরু হয়েছে জল্পনা। ট্যুইট পড়ে মনে হচ্ছে খুব শীঘ্রই ট্যুইটার ব্যবহার বন্ধ করতে পারেন বিগ-বি। হাম ছবির একটি ছবি সহ ট্যুইটে বলিউড শাহেনশা লিখেছেন, “ট্যুইটার…!!!?? তুমি আমার ফলোয়ার সংখ্যা কমিয়ে দিয়েছ..!!?? হাহাহাহাহাহাহাহাহাহাহা…!! মজা করলাম.. এবার তোমাকে বিদায় জানানোর সময় এসেছে। সমুদ্রে অনেক মাছ আছে- আর তারা আরও বেশি মজাদার!” বিশ্বের বহু খ্যাতনামা ব্যাক্তিদের থেকে ট্যুইটারে ফলোয়ারের সংখ্যায় অনেকটাই এগিয়ে বিগ-বি। তবে ভারতে থাকা কিছু সেলিব্রেটি রয়েছেন তাঁর থেকেও এগিয়ে। এই টুইট নিয়ে এখনো কোন কথাই স্পষ্ট করেননি বিগ-বি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news