নিজস্ব সংবাদদাতা:
বিধাননগরে বেআইনি নির্মাণ। আর সেই নির্মাণ ছাড় দিতে রফা হল ১২ লাখে। অভিযুক্ত এলাকার তৃণমূল কাউন্সিলর। ঘটনা বিধাননগর পুরনিগমের অন্তর্ভুক্ত ৮ নম্বর ওয়ার্ডের। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের নাম রীতা সাহা।
এমনিতেই অর্জুনপুর এলাকায় একাধিক বেআইনি নির্মাণকে কেন্দ্র করে আগে থেকেই উত্তেজনা রয়েছে। সেখানেই তিন তলার জায়গায় পাঁচতলা ফ্ল্যাট নির্মাণে ছাড় দিয়েছেন রীতা দেবী, এমনটাই অভিযোগ। আড়াই ফুট রাস্তার উপর যা সম্ভব না। জানা গিয়েছে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিতা, তার স্বামী ও জামাই প্রোমোটার রাজু ভট্টাচার্যকে জি প্লাস টু প্লান সত্যেও ১২ লাখ টাকার বিনিময়ে বহুতল নির্মাণে ছাড় দেন।
এই বিষয়ে মেয়রের কাছে অভিযোগ জানান গৌতম দাস নামে এক ব্যক্তি। ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে তাদের কাছে প্রোমোটার দাবি করেন, ১২ লক্ষ টাকার বিনিময়ে কাউন্সিলরের স্বামী বাপি সাহা তাকে এই কাজ করতে সাহায্য করেছেন।
এদিকে এই ঘটনার কথা অস্বীকার করেন কাউন্সিলারের স্বামী। জানা গিয়েছে, ঘষা প্লানে কাজ করেছে। যাতে সাক্ষর রয়েছে তাপস চট্টোপাধ্যায়ের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news