Breaking News
Home / TRENDING / আইসিসি–র নেটিজেনদের তালিকায় বচ্চন

আইসিসি–র নেটিজেনদের তালিকায় বচ্চন

প্রসেনজিৎ মাহাতো:

 

বিশ্বকাপ ফাইনালে আইসিসি–র বাউন্ডারি নিয়ম নিয়ে এবার ট্রোল করলেন অমিতাভ বচ্চন। তিনি টুইট করে বলেন, ‘‌আমার কাছে ২০০০ টাকা রয়েছে। আপনার কাছেও ২০০০ টাকা রয়েছে। কিন্তু, আপনার কাছে ২০০০ টাকার একটি নোট রয়েছে। আমার কাছে ৫০০ টাকার চারটে নোট রয়েছে। তা হলে বলুন তো কে বেশি ধনী’‌?

জবাবটা নিজেই দিয়েছেন বচ্চন। যে উত্তরের মধ্যেই লুকিয়ে রয়েছে ট্রোলের মজা। বচ্চন লেখেন, ‘‌আইসিসি–র মতে যার কাছে ৫০০ টাকার চারটে নোট রয়েছে সেই ব্যক্তি বেশি ধনী’‌। বুঝে নিতে অসুবিধে হয় না যে, বেশি বাউন্ডারি মারার নিয়মে ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় আইসিসি–র নিয়মকেই রসিকতা করেছেন  তিনি। এর আগে যুবরাজ সিং, রোহিত শর্মা সহ অনেকেই আইসিসি–র এই নিয়ম নিয়ে বিরক্তি প্রকাশ হয়েছিলেন। ‌‌‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *