Breaking News
Home / TRENDING / বিডেনের জয়ের পূর্বাভাস দিল সাইবেরিয়ার চিড়িয়াখানার দুই প্রাণী

বিডেনের জয়ের পূর্বাভাস দিল সাইবেরিয়ার চিড়িয়াখানার দুই প্রাণী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ক্রমশই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন (USA Presidential Election) ঘিরে তৈরি হচ্ছে জল্পনা। সমীক্ষার হিসাব কিছুটা হলেও আভাস দিচ্ছে ভোটের ফলাফলের। আর এরই মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে পরবর্তী রাষ্ট্রপতিকে হবেন সেই নিয়ে ভবিষ্যৎবাণী করল সাইবেরিয়া চিড়িয়াখানার দুই প্রাণী। রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে ডেমোক্রেটিক পার্টির পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির জো বিডেনের (Joe Biden) মধ্যে পরবর্তী রাষ্ট্রপতিকে হবেন, সেই ইঙ্গিতই দিল চিড়িয়াখানার দুই প্রাণী।

বুয়ান নামে একটি বাদামি ভাল্লুক আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জো বিডেনের জয়ের পূর্বাভাস দিয়েছে। দুটি তরমুজে রাষ্ট্রপতি নির্বাচনের এই দুই পদপ্রার্থী ছবি এঁকে দেওয়া হয় তার সামনে। দ্বিধার ঘোর কাটিয়ে ওঠার পরই ওই বাদামি ভাল্লুকটি জো বিডেনের ছবি আঁকা তরমুজকেই বেছে নেয়। অন্যদিকে আবার বার্টেক নামে একটি আমুর প্রজাতির বাঘ ট্রাম্পের উপরেই তার ভরসা রেখেছে। খান নামে একটি বাংলার সাদা বাঘ ট্রাম্পের ছবি আঁকা তরমুজ টি বেছে নেওয়ার আগে জো বিডেনের ছবি আঁকা তরমুজটি নিয়ে বেশ কিছুক্ষণ খেলা করে। এই চিড়িয়াখানার পরিচালক রায়ভ রুচি জানিয়েছেন চিড়িয়াখানা সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ওপরেই বেশি আশাবাদী। প্রসঙ্গত, ভবিষ্যৎদ্রষ্টা বাদামি ভাল্লুক ২০১৬ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের ইঙ্গিত দিয়েছিল। ফলতো মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের উত্তেজনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখন শুধু ভোটের ফলাফল আসার অপেক্ষা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *