চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
অপহরণ করার পর জোর করে ধর্মান্তরিত (Religion Conversation) করে বিয়ে করা হল এক ১৩ বছরের একটি খ্রিস্টান মেয়েকে। এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে মেয়েটি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাকে জোর করে অপহরণ করে বিয়ে করতে বাধ্য করা হয়েছে এমন কোনো অভিযোগের খবরও পাওয়া যায়নি। পাকিস্তান ডেইলি টাইমসের (Pakistan Daily Times) একটি ভিডিও ক্লিপে ১৩ বছরের ওই মেয়েটিকে বসে থাকতে দেখা গেছে এবং তার সামনে এক মহিলা অনুনয় করছেন।
গত ১৩ অক্টোবর করাচি রেলওয়ে কলোনির একটি বাড়ি থেকে আরজু রাজা নামে ১৩ বছরের ওই মেয়েটিকে অপহরণ করা হয়।যদিও এরপর সিন্ধু আদালতে একটি এফআইআর করা হয়। মেয়েটিকে অপহরণ করা ঠিক দু’দিন পর সিন্ধু পুলিশ তার বাড়ি পৌছায়। এবং তার পরিবারকে জানাই অপহরণকারী আজহার আলী একটি বিয়ের কাগজ দেখিয়েছেন। এবং তাতে দাবি করেছেন মেয়েটির ১৮ বছর হয়ে গিয়েছে। আপহরণকারী ওই ব্যক্তিটি এই মুহূর্তে ঐ মেয়েটির সঙ্গে বিবাহিত বলে জানা গিয়েছে। পাকিস্তানের মানবাধিকার ফোকাস এইচআরএফপির প্রেসিডেন্ট নাভিদ ওয়াল্টার জানিয়েছেন সংখ্যালঘু খ্রিস্টান ও হিন্দু গোষ্ঠীভুক্ত মেয়েদের জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে মুসলিম পুরুষেরা বিয়ে করেন। এমন ঘটনা পাকিস্তানে মাঝে মধ্যেই ঘটতে দেখা যায়। এইচআরএফপির অনুসন্ধানকারী দল তদন্ত করে জানিয়েছেন গত ২৭শে অক্টোবর সিন্ধু কোর্টে ওই মেয়েটির বয়সের নথি পরিবর্তন করানো হয়। এই নথিটি দেখানো হয় মেয়েটির ১৮ বছর হয়ে গিয়েছে এবং মেয়েটির নিজের ইচ্ছেতে ধর্মান্তর করেছে। প্রসঙ্গত সার্কের মুখপাত্র ২০১৪ সালে প্রথম পাকিস্তানসহ অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশ গুলিকে নিয়ে ‘একশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ এই আইন টি কে কঠোরভাবে বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news