চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
শনিবার ২২ এপ্রিল মুক্তি পেল ‘আবার বিবাহ অভিযান’-এর ট্রেলার। এদিন ছবির ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গেই জানা গেল ছবির মুক্তির দিনও। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্ত পরিচালিত, এসভিএফ প্রযোজিত ছবি ‘বিবাহ অভিযান’। এবার সৌমিক হালদারের পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘আবার বিবাহ অভিযান’-এর সিক্যুয়েল। চরিত্রেরা একই আছে। কাস্টিংও এক। খালি বদলে গিয়েছে কাহিনির প্রেক্ষাপট। থাইল্যান্ডের মাটিতে এবার নতুন অভিযানে মাতবে গণশা-রজত-অনুপমেরা।
বৌ, বিয়ে, প্রপার্টি সবই যেন মায়া
Official Trailer of #AbarBibahoObhijaan out now: https://t.co/TpXGKz6QWl | Film releasing on 25th May. @AnkushLoveUAll @ActorRudranil @AnirbanSpeaketh @NusraatFaria @sohinisarkar01 @PriyankaSarkarB @jeetmusic @abhishekdagaa @iammony pic.twitter.com/JeKBDRqGeO
— SVF (@SVFsocial) April 22, 2023
জানা গিয়েছিল ২০২৩-এর মার্চ মাসে মুক্তি পাবে এই ছবি। কিন্তু তার বদলে আগামী ২৫ মে স্থির হয়েছে ছবি মুক্তির দিন। টিজারের মতোই ট্রেলারের প্রত্যেক ঝলকে এটা পরিষ্কার যে ফের একবার হাসির ভেলায় ভাসতে চলেছেন দর্শক। নির্মাতাদের দাবি ‘বিবাহ অভিযান’ ছবির দ্বিগুণ মজা থাকবে এই ছবিতে। মজার অভিযানে সামিল হতে চলেছেন তিন বন্ধু অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ এবং অনির্বাণ ভট্টাচার্য আর তাদের সেই অভিযানের রহস্য ফাঁস করবেন তাদের স্ত্রী’রা- নুসরত ফারিয়া, সোহিনী সরকার এবং প্রিয়াঙ্কা সরকার।
তবে এই সিক্যুয়েলে সঙ্গী হয়েছেন সৌরভ দাসও। বিদেশের মাটিতে নিছক মজা করতে গিয়েই বিদেশিনীদের সঙ্গে কোন ঝামেলায় জড়িয়ে পড়বে তিন বন্ধু? আর সেই ঝামেলা থেকে মুক্তিই বা পাবে কীভাবে? এই রোমাঞ্চে ভরা কাহিনিই বলছে এই ছবির ট্রেলার। গত বছরের ৮ নভেম্বর থেকে শুরু হয়েছে শুটিং। এই ছবির বেশিরভাগটাই শুটিং হয়েছে বিদেশে। এছাড়া থাইল্যান্ড এবং কলকাতার কিছু অংশকে বেছে নেওয়া হয় শুটিংয়ের লোকেশন হিসাবে। এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news