Breaking News
Home / TRENDING / জাতীয় কবির জন্মদিনে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ আয়োজন

জাতীয় কবির জন্মদিনে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ আয়োজন

ঢাকা থেকে চ্যানেল হিন্দুস্থান ব্যুরো:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam) ১২১তম জন্মবার্ষিকী উদযাপনে বিশেষ আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘জাগো অমৃত পিয়াসী’ সোমবার সকাল ১১টা থেকে বিটিভি সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচার করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান।

বাংলা ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬/১৮৯৯ ইংরেজি সাম্যের কবি, বিরহ-বেদনার কবি, বিদ্রোহের কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তার পিতার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। প্রতিবছর বিশেষ এ দিনটিকে কেন্দ্র করে জাতীয় পর্যায়সহ সারা দেশে ব্যপকভাবে উদযাপন হয়ে থাকে নানা অনুষ্ঠান। জাতীয় পর্যায়ে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। তবে বৈশ্বিক মহামারিতে পৃথিবীর অবস্থা পাল্টে গেছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশও করোনা ভাইরাস এর থাবায় বিপর্যস্ত। এই সংকটকালে ভিন্ন রকম পালিত হবে এবার বিদ্রোহী কবির জন্মদিন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *