Breaking News
Home / TRENDING / আবারও তোলাবাজির মামলা ভারতীর বিরুদ্ধে

আবারও তোলাবাজির মামলা ভারতীর বিরুদ্ধে

নীল বণিক :

আরও বিপাকে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। এমনিতেই এক স্বর্ণ ব্যবসায়ীর তোলা অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিআউডি। তার থেকে মুক্তি পাওয়ার আগেই এবার ভারতী ঘোষের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন এক গরু ব্যবসায়ী। সরাসরি ভারতী ঘোষ ও দুই পুলিশ অফিসারের নাম করেই মামলা করলেন উত্তর ২৪ পরগনার গরু ব্যবসায়ী ইউনুস আলি মণ্ডল। অভিযোগ, ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর একটি গাড়ি আটকায় পুলিশ এবং চালকের থেকে নগদ ৪০ লক্ষ টাকা নিয়ে নেয় ওই তিন অভিযুক্ত। মামলকারীর অভিযোগ ওই টাকা লোপাটের সঙ্গে যুক্ত রয়েছেন তৎকালীন খড়্গপুর লোকাল থানার ওসি রাজশেখর পাইন, এস আই চিরঞ্জিত ঘোষ এবং পুলিশকর্মী সুজিত মণ্ডল। ভারতী-সহ সকলের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে মেদিনীপুর আদালতে।

ইউনিস আলী তার আইনজীবী মারফৎ পশ্চিম মেদিনীপুরের CJM আদালতে মামলা দায়ের করেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ, তৎকালিন খড়্গপুর লোকাল থানার ওসি রাজশেখর পাইন, এস আই চিরঞ্জিত ঘোষ ও পুলিশ কর্মী সুজিত মন্ডলের বিরুদ্ধে। উইনিস বাবুর আইনজীবী বলেন, এদের বিরুদ্ধে IPC – 116/409/403 ধারায় ধারায় মামলা দায়ের করা হয়েছে আদালতে। একই সাথে এই মামলার নিরপেক্ষ তদন্তের আবেদনও করা হয়েছে আদালতে। ইউনিস আলীর মামলা গ্রহন করেছে মেদিনীপুর CJM আদালত।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *