নিজস্ব সংবাদদাতা
মুখ্যমন্ত্রীর এক সময়ের ঘনিষ্ঠ আইপিএস অফিসার ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজুকে গ্রেফতার করল সিআইডি। মঙ্গলবার সকালে রাজু আদালতে অগ্রিম জামিনের আবেদন করতে যান। কিন্তু তাঁর আবেদন নামঞ্জুর করে দেয় আদালত। এরপরই রাজুকে গ্রেফতার করে সিআইডি। ভবানী ভবনেই তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজুকে বিরুদ্ধে আয়ের অতিরিক্ত সম্পত্তি রাখার অভিযোগ রয়েছে। এর আগে রাজুকে আদালতে হাজিরা দেওয়ার জন্য ১১ বার সমন পাঠিয়েছিল আদালত। কিন্তু একবারও আদালতে হাজিরা দেননি রাজু। বুধবার সকালে রাজুকে মেদিনীপুরে নিয়ে যায় সিআইডি। সেখানে আজ তাঁকে আদালতে তোলা হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news