নিজস্ব সংবাদদাতা
প্রয়াত ডিএমকে নেতা এম করুণানিধির শেষকৃত্য ও সমাধি মেরিনা বীচেই করা হবে। দু ঘন্টার শুনানির পর মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জানিয়ে দেন মেরিনা বীচেই হবে দ্রাবীড়ীয় রাজনীতির মহীরুহর সমাধি। তবে বিপুল জনসমাগমের জেরে এই অন্ত্যেষ্টি আজই হবে না বৃহস্পতিবার করা হবে তা এখনও করুণানিধির পরিবারের তরফে জানানো হয়নি। মঙ্গলবার করুণানিধির প্রয়াণের প্রয়াণের চেন্নাইয়ের এআইএডিএমকে সরকার জানিয়ে দেয় করুণানিধির শেষকৃত্য মেরিনা বীচে করা যাবে না। রাতেই ডিএমকের তরফে মাদ্রাজ হাইকোর্টে জরুরি পিটিশন দেওয়া হয়। বুধবার ৮টা থেকে শুনানি ফের শুরু হয় । এদিকে সব বিরোধী দলগুলি ডিএমকের বক্তব্য কে সমর্থন জানিয়েছে । কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সোশাল মিডিয়ায় ট্যুইট করে জানান, করুণানিধি চেন্নাইয়ের জনগনের কন্ঠ ছিলেন। তাঁর সম্মানে এই সময় ডিএমকের রাজনীতির উর্ধ্বে উঠে ভাবা উচিত। অভিনেতা ও রাজনীতিক রজনীকান্ত ডিএমকের আর্জি সমর্থন করে জানান, করুণানিধির মতো মহান নেতার মেরিনা বীচে আন্নাদুরাইয়ের পাশেই হওয়া উচিত। চেন্নাই সরকারের প্রয়াত নেতার শ্রদ্ধা ও সম্মানে এটা ভাবা উচিত। এদিকে বুধবার করুণানিধিকে শ্রদ্ধার্ঘ জানাতে চেন্নাই পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, অরবিন্দ কেজরিবাল, গুলাম নবি আজাদের মতো নেতারাও আসবেন শ্রদ্ধার্ঘ দিতে। মঙ্গলবার রাতেই চেন্নাই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news