ওয়েব ডেস্ক
ভোটকেন্দ্রে বিনা নেমন্তন্নে হাজির অতিথি। কেরলের কুন্নুর জেলার মাইল কান্দাকাই ভোটকেন্দ্রে
তখন ভোটের লাইন। ব্যস্ততার মাঝে হঠাৎই নজর পড়ল ভিভিপ্যাড যন্ত্রের ভেতরে। সেখানে লুকিয়ে ছোট্ট একটি সাপ।
সকাল থেকে এই ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় ছিল যথেষ্টই। তারই মাঝে হাজির ছোট্ট এই সাপ। স্বাভাবিক ভাবেই সাময়িক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায়। ভোট গ্রহণও বন্ধ হয়ে যায় কিছুক্ষন। তবে খুব দ্রুত সমস্যার সমাধান করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ভোট গ্রহনও শুরু হয়ে যায় অবিলম্বে। ভিভিপ্যাড মেশিনের ভেতরে সাপটি এল কিভাবে তা এখন জানা যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news