চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
প্রথা মেনে এবছরও কুমোরটুলি থেকে লক্ষ্মী প্রতিমা (Laxmi Idol) কেনা শুরু হয়েছে। সোমবার থেকেই কুমোরটুলিতে বাঙালি ক্রেতাদের আনাগোনা চোখে পড়েছে। বেলা গড়াতে না গড়াতেই একে একে এসে লক্ষ্মী মূর্তি নিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত এবছর কুমোরটুলিতে উৎপাদন অনেকটাই কম হয়েছে। তাই আগে আসার ভিত্তিতে মূর্তি বিক্রয় করার ঘটনা ঘটেছে। এবছর করোনা আবহে লক্ষ্মী প্রতিমা কতটা বিক্রি হবে সেই বিষয়ে নিশ্চিত ছিলেন না কুমোরটুলির মৃৎশিল্পী। তাই তারা উৎপাদন কম করেছেন। শাস্ত্রমতে ৩০ অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো বাংলায়। তার আগেই মধ্যবিত্ত বাঙালি শুরু করে দিয়েছেন পুজোর কেনাকাটা।
তবে এ বছর মাতৃমূর্তি দাম বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা ।তারা জানাচ্ছেন হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে ও যেমন লক্ষ্মী প্রতিমা রয়েছে ঠিক সেই মতো গতবছরের থেকে এ বছরে মাত্র ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই লক্ষ্মী প্রতিমা কিনতে বাঙালির পকেটের লক্ষ্মী অনেকটাই কিন্তু বেরিয়ে যাচ্ছে। তবে কুমোরটুলির মৃৎশিল্পীরা নিয়েছেন কুমোরটুলি ঠাকুর দুরকম প্রস্তুত হয় ।একটি ছাঁচের ঠাকুর, অন্যটি কুমোরটুলি ঠাকুর। ছাঁচের ঠাকুরের দাম তুলনামূলক কম ২০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। কিন্তু কুমোরটুলি লক্ষ্মী মূর্তি তার দাম কিন্তু অনেকটাই। তার কারণ দেবী মূর্তি তৈরি করতে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস লাগে তাদের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। তবে সবকিছু সামঞ্জস্য রেখেই তারা লক্ষ্মী প্রতিমা বিক্রি করছেন। তাঁরা জানিয়েছেন এ বছর তারা লাভ বা লোকসান দেখছেন না। কোনও রকমে খেয়ে পড়ে যেন থাকতে পারেন সেই বিষয়টির ওপর জোর দিয়েছেন। সামনে বছর তারা আশা রাখছেন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে নতুন সূর্য উদিত হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news