Breaking News
Home / TRENDING / ৯ টি মৃতদেহের ওপর দাঁড়িয়েও কি ভোটের রাজনীতি করলেন মমতা? রেল কর্তৃপক্ষের বক্তব্যের পর উঠছে প্রশ্ন

৯ টি মৃতদেহের ওপর দাঁড়িয়েও কি ভোটের রাজনীতি করলেন মমতা? রেল কর্তৃপক্ষের বক্তব্যের পর উঠছে প্রশ্ন

স্নেহা সিংহ:

 

কয়লাঘাটার আগুনে গা করেনি রেল, আসেন নি কেউ…

সোমবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছিলেন।

সোমবার সকালে, তাঁর এই দাবি নস্যাৎ করল রেল। তাঁরা জানায়, মুখ্যমন্ত্রীর দাবি অসত্য। রেলের পূর্বাঞ্চলীয় শাখার মুখ্য জনসংযোগ আধিকারিক কমল দেও দাস, চ্যানেল হিন্দুস্তান কে জানান, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ডিআরএম থেকে শুরু করে রেলের সকল পদস্থ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে যান। এমন কিছুই হয় নি যা থেকে বলা যায়, রেল কর্তৃপক্ষ তাদের দায় এড়িয়েছেন বা অমানবিকতা দেখিয়েছেন।

রেলের বক্তব্যের পরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি এত বড় দুর্ঘটনায় উপস্থিত হয়ে ভোটের রাজনীতি করে এলেন মমতা?

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, মমতার এসব কথা মানুষ আর গ্রহন করছে না। স্থান কাল পাত্র নির্বিশেষে তাঁর এই ভোটের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *