চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
সামনেই পঞ্চায়েত ভোট, আর তার আগে নিজেদের জমি শক্ত করতে মরিয়া, রাজ্যের সব রাজনৈতিক দল। ইতিমধ্যেই নবজোয়ার কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা বিরোধীদের চাপ বাড়িয়েছে, তা বলাই বাহুল্য।
এবার বঙ্গ বিজেপি সেই পথে হাঁটতে চলেছে। একইভাবে এবার ‘গ্রাম সম্পর্ক অভিযানে’র দ্বিতীয় পর্বে ‘পঞ্চায়েত পদযাত্রা’র সিদ্ধান্ত বঙ্গবিজেপির। নবজোয়ার কর্মসূচিতে দীর্ঘদিন ধরে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মানুষের ভিড়ে মিশে তাদের সমস্যার কথা জানছেন, ও সমাধান করছেন।
আর এই কর্মসূচির ব্যাপক সাড়াও ফেলেছে। তাই এবার মানুষের ভিড়ে মিশতে চাইছে বঙ্গবিজেপি। এবার তারা ঘুরবে রাজ্যের পঞ্চায়েতে এলাকায়। জানা গিয়েছে, এই ‘পঞ্চায়েত পদযাত্রা’র দৈর্ঘ্য হবে ৫০০০ কিলোমিটার এবং এই পদযাত্রার মাধ্যমে ২০০ টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১০০০ টি গ্রাম পঞ্চায়েতে এবং ৫০০০ টি গ্রামে যুব মোর্চার কার্যকর্তারা পৌঁছে যাবেন, গ্রামে গ্রামে। বিজেপি সূত্রে খবর, পদযাত্রা চলবে টানা ২১ দিন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news