Breaking News
Home / TRENDING / বাংলাদেশের বেনাপোলে পৌঁছিয়েছে প্রথম ভারতীয় পার্সেল ট্রেন

বাংলাদেশের বেনাপোলে পৌঁছিয়েছে প্রথম ভারতীয় পার্সেল ট্রেন

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো ঢাকা :

ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট রেলওয়ে জংশন থেকে শুকনো মরিচের একটি চালান নিয়ে ইন্ডিয়ান পার্সেল ট্রেনের প্রথম চালান বাংলাদেশের বেনাপোল স্হল বন্দর রেল স্টেশনে পৌঁছেছে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান বলেন, ১৩ ই জুলাই সোমবার থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দর দিয়ে পার্সেল ট্রেনের যাত্রা শুরু হলো। চাহিদা সাপেক্ষে ভারত থেকে আরও পার্সেল ট্রেন আসবে।
এই সার্ভিস আরো আগেই শুরু হতো। তবে বেনাপোল স্হল বন্দরের সার্বিক প্রস্তুতিসহ সব ঠিকঠাক করতে একটু সময় লেগেছে আমাদের। তিনি আরও বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতের সঙ্গে আমদানি-রফতানি সাময়িক বন্ধ থাকার পর আবার চালু করা হলেও সড়ক পথে সমস্যা হচ্ছিল। পরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এক ভিডিও কনফারেন্সে এ পার্সেল ট্রেন চালানোর প্রস্তাব করেন।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকেও সম্মতি জানানো হয়।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার সুপার নঈম মিলন জানান, পার্সেল ট্রেনটি ৩৩৫ টন শুকনো মরিচ নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এর আমদানি কারক প্রতিষ্ঠান বাংলাদেশের সাতক্ষীরার রাফসান ট্রেডার্স এবং ঢাকার হাফিজ করপোরেশন। প্রতিষ্ঠান দুটি এই প্রথম পার্সেল ট্রেনের মাধ্যমে ভারত থেকে পণ্য আমদানি করলো।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *