Breaking News
Home / TRENDING / হঠাৎ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের বেচারাম মান্না

হঠাৎ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের বেচারাম মান্না

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ছাই চাপা আগুন জ্বলছিলই ! মিহির গোস্বামী, উদয়ন গুহ, শীলভদ্র দত্ত সহ শুভেন্দু অধিকারী যে বিদ্রোহের আগুন তৃণমূলের (TMC) অন্দরে জ্বালিয়েছিলেন। সেই আগুন এই প্রথম স্ফুলিঙ্গ হয়ে উঠলেন বেচারাম মান্না (Becharam Manna)। দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন পদত্যাগ করলেন হরিপাল বিধানসভার বিধায়ক পদ থেকে। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেই বিধানসভা সূত্রে খবর। সূত্রের খবর, গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ফোনালাপের পর পদত্যাগের সিদ্ধান্ত নেন হরিপালের দুবারের বিধায়ক। এ প্রসঙ্গে জানতে সদ্য পদত্যাগী বিধায়ক বেচারাম মান্নাকে ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি।

সিঙ্গুর আন্দোলন থেকেই বেচারাম মান্না রাজনৈতিক উত্থান। সিঙ্গুরের কৃষক আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন এই কৃষক নেতা। সূত্রের খবর, গতকাল রাতেই জানতে পারেন হরিপাল থেকে এবার আর তাকে প্রার্থী করছে না দল। টিকিট দেওয়া হবে জেলা পরিষদের অধ্যক্ষ সমীরন মিত্রকে। পাশাপাশি, সিঙ্গুর ব্লক সভাপতির পদ থেকে শব্দ মনোনীত সভাপতি গোবিন্দ ধারাতে শরিফের আনা হবে মহাদেব দাসকে। প্রথমে নিজের টিকিট না পাওয়ার খবর ও পরে তাঁর অনুগামীদের পথ থেকে সরিয়ে দেওয়ার খবর মন থেকে মেনে নিতে পারেননি প্রাক্তন কৃষিমন্ত্রী বেচারাম। তাই প্রকাশ্যে কোনো বিবৃতি না দিয়ে সরাসরি পদত্যাগের পথে হেঁটেছেন তিনি।

বেচারাম মান্না বর্তমানে তৃণমূল ক্ষেতমজুর সমিতির সংগঠনের সভাপতি। প্রতি কেন্দ্রীয় সরকারের আনা কৃষি আইন নিয়ে বিরোধিতায় সুর চড়িয়েছিলেন তিনি। রাজ্য রাজনীতির অন্যতম পরিচিত মুখ বেচারাম মান্না। আচমকা তার পদত্যাগের খবরে বেজায় অস্বস্তিতে পড়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *