চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
চলে গেলেন পরিচালক বাসু চট্টোপাধ্যায় (Basu Chatterjee)। ‘রজনীগন্ধা’, ‘চিতচোর’, ‘বাতো বাতো মেঁ’, ‘চামেলী কী শাদি’-র মতো জনপ্রিয় সব ছবি রয়েছে তাঁর ঝুলিতে। র্দীঘদিন ধরেই বার্ধক্য জনিত অসুখে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর। হৃষিকেশ মুখার্জির মতো বাসু চট্টোপাধ্যায়ও ছিলেন বলিউডের অন্যতম সেরা ‘মিডল রোড সিনেমা’র বাঙালি পরিচালক। ৭০-এর দশকে যখন হিন্দি ছবিতে অ্যাংরি ইয়ং ম্যানদের যুগ চলছে তখন সম্পূর্ণ বিপরীত দিকে হেঁটে একের পর এক পারিবারিক, হাল্কা হাসির ছবি করে গিয়েছেন বাসু চট্টোপাধ্যায়। বেছে নিয়েছেন অমল পালেকরের মতো নায়ককে। ‘ছোটি সি বাঁত’, ‘রজনীগন্ধা’, ‘চিতচোর’-এর মতো ছবির সাফল্য তাঁর মাইলফলক হয়ে আছে।
Saddened at the demise of legendary film director and screenwriter Basu Chatterjee. He gave us gems like 'Chhoti Si Baat', 'Chitchor', 'Rajanigandha', 'Byomkesh Bakshi', 'Rajni' among others. Condolences to his family, friends, fans & the entire film fraternity
— Mamata Banerjee (@MamataOfficial) June 4, 2020
সেই সময়ের সুপারস্টারদেরও নিজের ছবিতে অন্য চেহারার হাজির করেছেন পরিচালক বাসু চট্টোপাধ্যায়। দেবানন্দের সঙ্গে ‘মনপসন্দ’, রাজেশ খান্নার সঙ্গে ‘চক্রবূহ্য’ পরিচালনা করেছেন। অমিতাভ বচ্চনের সঙ্গে করেছেন ‘মনজিল’ আর মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘সৌকিন’ ও ‘পসন্দ আপনি আপনি’। ‘হঠাৎ বৃষ্টি’, ‘টক ঝাল মিষ্টি’, ‘হচ্ছেটা কী’-এর মতো বাংলা ছবির পরিচালক ছিলেন তিনি। ফিরদৌস ও প্রিয়ঙ্কা ত্রিবেদী অভিনিত ‘হঠাৎ বৃষ্টি’ বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। বহুবার ‘ফিল্ম ফেয়ার’ ছাড়াও ‘দুর্গা’ ছবির জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’রও পেয়েছেন বাসু চট্টোপাধ্যায়। দুরদর্শনের জন্য তাঁর পরিচালিত ‘রজনী’ একসময় আম জনতার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। তিনিই প্রথম ছোট পর্দায় বোমকেশ বক্সীকে হাজির করেন। লকডাউনের মধ্যে সেই ধারাবাহিক পুনঃপ্রচারও হয় দূরদর্শনে।
বাসু চট্টোপাধ্যায় মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শনের পরিচালক সমিতির সভাপতি অশোক পন্ডিত তাঁর টুইট বার্তায় পরিচালক বাসু চ্যাটার্জির প্রয়াণে শোকবার্তায় জানিয়েছেন, আজ সান্তাক্রুজ শশ্মানে শেষকৃত্য সম্পন্ন হবে এই বর্ষীয়ান পরিচালকের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news