Breaking News
Home / TRENDING / বারুইপুরে চাঙর ভাঙল কেন? অন্য ওভার ব্রিজগুলির কী অবস্থা?

বারুইপুরে চাঙর ভাঙল কেন? অন্য ওভার ব্রিজগুলির কী অবস্থা?

নিজস্ব সংবাদদাতা:

ইতিমধ্যে কেচো খুড়তে কেউটে বেরিয়েছে শহরের অধিকাংশ ব্রিজগুলিতে। গতকাল বারুইপুর রেল ওভার ব্রিজের চাঙর খসে এক মহিলার মৃত্যুর পর একই কাণ্ড হতে পারে রেলের ওভার ব্রিজের তদন্তে নামলেও। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল থেকে শুরু করে নিত্তযাত্রী সাধারণ মানুষ। যেমন শিয়ালদার পুরনো কাঠের ওভার ব্রিজটি বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করছেন অনেকেই। সেটির কাঠের পাটাতনগুলির নড়বড়ে অবস্থা। তারপরেও ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছে। সেইসঙ্গে দমদম, বিধাননগরের মতো ভিড় স্টেশনগুলির ওভারব্রিজগুলিতে বিশেষ নজর দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ সেখানেকার ব্রিজগুলিকে অতিরিক্ত ওজন সইতে হয়।

উল্লেখ্য, গতকাল বারুইপুরে রেল ওভার ব্রিজের চাঙড় খসে মারা যান ১ মহিলা। আহত হন একজন। নিহতের মহিলার নাম অসিমা প্রমানিক (৬০)। মৃতা বারুইপুরের নায়েবের মোড়ের বাসিন্দা। সন্ধেবেলা মেয়েকে নিয়ে অটো করে বারুইপুর স্টেশনে পৌঁছন তিনি। অটো থেকে নেমে ৪ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে পুজোর বাজার করতে যাচ্ছিলেন। ফুট ব্রিজের নীচ দিয়ে যাওয়ার সময় তাঁর মাথার ওপর ভেঙে পড়ে ব্রিজের কংক্রিটের চাঙড়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অসীমা দেবীর।

এই ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *