নিজস্ব সংবাদদাতা:
বারুইপুর: ডাকাতি করার আগেই স্থানীয় মানুষদের হাতে ধরা পড়ে গেল দুই ডাকাত। পরে বারুইপুর থানার পুলিশ গ্রেফতার করে দুই অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার মদারাট তেতুলতলায়। ধৃতদের নাম জয়ন্ত গুছাইত ও অজিত কয়াল। ধৃত দুজনই দক্ষিণ কলকাতা এলাকার বাসিন্দা। এদের কাছ থেকে একটি দেশী বন্দুক, দু’রাউণ্ড গুলি সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১টা নাগাদ বেশ কয়েকজন যুবক বারুইপুর থানার অন্তর্গত মদারাট তেঁতুলতলায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। স্থানীয় কয়েকজন বাসিন্দার চোখে পড়ে বিষয়টি। স্থানীয়রা ওই যুবকদের ধরে জিজ্ঞাসাবাদ শুরু করতেই পালানোর চেষ্টা করে তারা। বাকিরা পালিয়ে গেলেও এলাকাবাসীদের হাতে ধরা পড়ে যায় দুই অভিযুক্ত। ধৃতদের বেধড়ক মারধোর শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ এসে তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ বেশকিছু যন্ত্রপাতি উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই এই যুবক ও তার সঙ্গীরা জড় হয়েছিল। তবে এই ঘটনায় আরও কারা কারা জড়িত ছিল সে বিষয়ে জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Check Also
Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক
দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …
রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর
দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …
আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর
চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news