Breaking News
Home / TRENDING / ভোল বদলাবে বাগডোগরা বিমানবন্দরের, রাজ্যকে ২৫ কোটি কেন্দ্রের

ভোল বদলাবে বাগডোগরা বিমানবন্দরের, রাজ্যকে ২৫ কোটি কেন্দ্রের

ওয়েব ডেস্ক:
নতুন করে সেজে উঠবে বাগডোগরা বিমানবন্দর। সূত্রের খবর, বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণে রাজ্যকে ২৫ কোটি টাকা দিতে চলেছে কেন্দ্র। জানা গিয়েছে, ১১০ একর জমিতে সম্প্রসারণ করা হবে বিমানবন্দরটিকে ৷ যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনার কথা বার বার তুলে ধরেন, কিন্তু বাগডোগরা বিমানবন্দরের ক্ষেত্রে তেমনটা ঘটতে দেখা গেল না। রাজ্যের আবেদনে সাড়া দিল কেন্দ্র ৷ ফলে ভোল পাল্টাতে চলেছে রাজ্যের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরটির ৷
বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ নিয়ে শুক্রবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বৈঠক হয় ৷ সেই বৈঠকেই ২৫ কোটি টাকা মঞ্জুর করা হয় ৷ উল্লেখ্য, জমির জন্য টাকা দিতে কেন্দ্রকে আবেদন করেছিল রাজ্য ৷ রাজ্যের সেই আবেদন মেনে নিল কেন্দ্র ৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *