নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
একের পর এক উদ্বেগজনক ঘটনা ঘটেই চলেছে বলরামপুরে। সোমবার বিজেপির প্রতিবাদ সভার পর রাঙাডির মাঠ থেকে একটি ভশ্মীভূত মটোর বাইক উদ্ধার হয়। মঙ্গলবার সকালে জনবসতি থেকে বেশ কিছুটা দুরে মাঠের ওপর পোড়া বাইকটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । এমনিতেই বলরামপুর এখন পুলিশের নজরে রয়েছে, তাসত্তেও এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ায়। অসমর্থিত সূত্রের খবর গত কয়েকদিনে বিভিন্ন গ্রামে অপরিচিত কিছু লোকজনকে মোটর সাইকেলে ঘোরাঘোরি করতে দেখেছেন গ্রামবাসিরা । এদিন স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুব নেতা উত্তম পাল থানায় অভিযোগ করেন, উদ্ধার হওয়া মোটর সাইকেল টি তাঁর। স্থানীয় সাত বিজেপি কর্মীর বিরুদ্ধে ঘটনার অভিযোগের আঙ্গুল তোলেন তিনি । বলরামপুর থানায় পুলিশকে দেওয়া অভিযোগ পত্রে তিনি জানান সোমবার রাতে তাঁর অনুপস্থিতিতে বাড়িতে হামলা চালায় এক দল দুষ্কৃতী। এদিন তাঁকে না পেয়ে তাঁর মোটর সাইকেলটি নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে দেয় তারা । যদিও এই ঘটনার সঙ্গে কোনও ভাবে যুক্ত নয় বলে দাবি করেছে বিজেপি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news